• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৫ কোটি টাকা পাচ্ছে মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীরা

সিসি নিউজ ডেস্ক ।। সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেকদিন ধরেই চলে আসছিলো নানান আলাপ আলোচনা। অবশেষে ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং এর ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী পাচ্ছেন ওই সরকারী অনুদান। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সূত্র শুক্রবার এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০০টি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ৫০০ জন শিক্ষক-কর্মচারী, প্রথম থেকে পঞ্চম শ্রেণির ইবতেদায়ি শাখার ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার ৪ হাজার ৫০১ জন, আলিম-বিএম-ডিপ্লোমা শাখার ১ হাজার ২৫০ জন এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের ৫৩৫ জন শিক্ষার্থীকে এ টাকা দেওয়া হচ্ছে।

সংশ্লিস্টরা আরও জানায়, ৩০০টি প্রতিষ্ঠান ২৫ হাজার টাকা করে পাচ্ছে। ৫০০ জন শিক্ষক-কর্মচারী পাচ্ছেন ১০ হাজার টাকা করে। প্রথম থেমে পঞ্চম শ্রেণির ইবতেদায়ি শাখার শিক্ষার্থীদের ৩ হাজার টাকা করে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির দাখিল ও ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে এবং আলিম-বিএম-ডিপ্লোমা শাখার শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে এবং কামিল-ফাজিলসহ তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষার্থীদের ৭ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে তথ্য মিলেছে।

মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নামের তালিকা অনুসারে এ টাকা বিতরণ করবে নগদ। বিতরণ শেষে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী বা শিক্ষার্থীর নাম একাধিকবার দেওয়া হয়ে থাকলে একটি মঞ্জুরির বিপরীতে অনুদানের টাকা পাবেন।

আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা টাকা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পাঠানো হবে। একারণে ওই টাকা আদায়ে তেমন কোন অভিযোগ নেই বলে সংশ্লিস্টদের দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ