• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলা উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

সিসি নিউজ ।। নীলফামারীর ডিমলা  উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (৩ জুলাই) সকালে রেপিড অ্যান্টিজেন টেস্ট-এর মাধ্যমে  তার  ফলাফল করোনা পজিটিভ আসে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইউএনও জয়শ্রী রানী রায়  শুরু থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কেউ করোনা পজিটিভি হলে তার বাড়িতে তিনি নিয়মিত  খোঁজ খবর নিতেন,নিজেই ফল নিয়ে যেতেন। উৎসাহ জোগাতেন করোনা রোগীকে। আজ এই মহামারি করোনা তার ঘরেই হানা দিয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩৭ জন।

ডা. সারোয়ার আলম জানান, আজ শনিবার  ইউএনওসহ তার অফিসের আরও  দুই জনের নমুনা সংগ্রহ করে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৩ জনের মধ্যে ইউএনও’র নমুনায় করোনা পজিটিভ আসে। ইউএনও বর্তমানে বাসাতেই  চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ