• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা রোগীদের বাড়ীতে খাবার পৌছে দিলেন উপজেলা চেয়ারম্যান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। প্রতিশ্রুতি অনুযায়াী করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে দাড়ীয়ে তাদের খোঁজ খবর নিয়ে বাড়ী বাড়ী খাদ্যদ্রব্য পৌছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন।
সম্প্রতি উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা ও খাদ্য সহোযগিতা দেয়ার ঘোষনা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আতাউর রহমান মিল্টন। সেই প্রতিশ্রুতি অনুযায়াী শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং তার ব্যাক্তিগত উদ্যোগে ওই আক্রান্ত রোগীদের বাড়ী বাড়ী খাদ্যদ্রব্য পৌছেদেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। এদিকে এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলকার সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন বলেন, আমি জনগনের প্রতিনিধি তাই তাদের সমস্যায় পাশে দাড়ানো আমার দায়ীত ও কর্তব্য ।
তিনি বলেন সাবেক মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক ফুলবাড়ী উপজেলার যে সকল দরিদ্র করোনা রোগীরা চিকিৎসা করতে পারছেন না,খ্যাদ্য অভাবে রয়েছেন তাদেরকে এই সহযোগিতা করছি। যাতে করে তাদের চিকিৎসা ও খাদ্যের অভাবের কারনে সমস্যায় পড়তে না হয়।
তিনি আরো বলেন, আমি প্রতিদিন উপজেলার প্রত্যেকটি এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিচ্ছি। পরিস্থিাতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ