• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে লকডাউন না মানায় বেস্ট ইলেকট্রনিক্সের ৫ কর্মচারীর জরিমানা

সিসি নিউজ।। সরকারের বিধি উপেক্ষা করে নীলফামারীর সৈয়দপুর শহরের তুলশীরাম সড়কে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম খোলা রাখায় ম্যানেজারসহ ৫ কর্মচারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম ওই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তদের কাছ থেকে আদালত মোট ৭ হাজার ৪শত টাকা আদায় করে। এ সময় সৈয়দপুর থানার এএসআই ওবায়দুর রহমান, এএসআই জুলফিকার আলী উপস্থিত ছিলেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, শোরুমের ম্যানেজার রংপুরের মুরাটোলার নাসির উদ্দিনের পুত্র দেওয়ান দেলোয়ার (৩৫), সেলস এক্সিকিউটিভ রংপুর আলমনগরের সোয়েব আলীর পুত্র মুরাদ হোসেন (৩২) ও নীলফামারী সদরের দিঘলডাঙ্গীর গেরেন্দ্র নাথের পুত্র বিকাশ চন্দ্র (২৮), অফিস কর্মচারী সৈয়দপুরের তালতলা পাড়ার তফর উদ্দিনের পুত্র জিয়া উদ্দিন (৩০) এবং শাষকান্দরের রফিকুল ইসলামের পুত্র মশিয়ার রহমান (৩২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ