• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে দিনেদুপুরে প্রতিবন্ধি ফেরিওয়ালার টাকা ছিনতাই

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে দিনেদুপুরে এক প্রতিবন্ধি ফেরিওয়ালার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। রবিবার বিকেলে (৪ জুলাই) শহরের মিস্ত্রিপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, পৌর ৫নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার গোলাম মোস্তফা’র শারীরিক প্রতিবন্ধি ছেলে মো. ভুট্টু পারভেজ (৩২) ক্ষুদ্র ব্যবসায়ী। সে হুইল চেয়ারে করে শহরতলীর বিভিন্ন মুদি দোকানে মালামাল পাইকারী বিক্রি করতো। ঘটনার দিন ঢেলাপীরে মালামাল দিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু মিস্ত্রিপাড়া বাইপাস এলাকায় আসলে মাস্ক পড়া তিন যুবক ধারালো ছুরি দেখিয়ে ভুট্টুর পথরোধ করে এবং তার কাছে থাকা ব্যবসার ২৭শ’ টাকা ছিনিয়ে নেয়। এসময় ভুট্টু চিৎকারের চেষ্টা করলে ছিনতাইকারীরা তার হুইল চেয়ারের একটি পার্টস ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান জানান, বিষয়টি অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ