• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অসহায়, দুস্থ ও পত্রিকা হকারদের মাঝে ত্রাণ বিতরণ

সিসি নিউজ ।। দেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা’র চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের উদ্যোগে এবং কালের কন্ঠ শুভ সংঘের তত্ত্বাবধায়নে চার শত অসহায়, দুস্থ পরিবার ও পত্রিকা হকারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুলাই) সকালে সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এ সময় কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল- মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, কালের কন্ঠ’র সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, শুভ সংঘের নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মোছা. শাহনাজ বেগম, শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, উপদেষ্টা ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নাছিম রেজা শাহ, সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি অ্যাডভোকেট হিল্লোল রায়, সাধারণ সম্পাদক শফিকুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্না দাস, কোষাধ্যক্ষ আব্দুল খালেক, নারী বিষক সম্পাদক মোছা. রুমা, কার্যকরী সদস্য শাহনাজ পারভীন, তামিম রহমান, আমির হোসেন, অশোক রায়, মিসবাহ, রাহী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার সকালে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজ মাঠে দুই শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ওই দিন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ।
এ সময় অন্যান্যদের মধ্যে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নুরন্নবী সরকার, খাতামধূপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ