• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে

সিসি নিউজ ।। উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিবৃদ্ধিতে নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ৬টি ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫ হাজার মানুষ।
পানি উন্নয়ণ বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উজানের পানির ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে আজ রাত ৯টায় বিপৎসীমা অতিক্রম করেছে। যা আগামীকাল সকাল পর্যন্ত পানিবৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, বন্যার অবনতি দেখা দিলে চরের মানুষকে দ্রুত আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য তিনটি নৌকা প্রস্তুত রাখা হয়েছে। তৎসঙ্গে বন্যাদূর্গতদের জন্য শুকনো খাবার মজুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ