• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের চাঁদাবাজি, এসআই ক্লোজ

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে কালাই থানার এসআই রাফি হাসানকে ক্লোজ করা হয়েছে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। ক্লোজ করা এসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কালাই থানার এসআই রাফি হাসান পাঁচবিবি থানা এলাকার হিলি-চাঁনপাড়া সড়কে সিএনজি সহ বিভিন্ন পরিবহনে চাঁদা তুলছিলেন। এসময় একটি সিএনজি আটকিয়ে এক যাত্রীকে হাতকড়া লাগিয়ে টাকার কথা বলছিলেন। বিষয়টি দেখে স্থানীয়রা পাঁচবিবি থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কর্মস্থল এলাকার বাহিরে কাউকে না জানিয়ে যাওয়া এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে। বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ