সিসি নিউজ ।। নীলফামারীতে আবু তালেব বসুনিয়া (৭৫) নামে করোনা আক্রান্ত আরেক রোগী মৃত্যু হয়েছে। গত শনিবার (১০ জুলাই) রাত ১১ দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু তালেব ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অমল রায় জানান, গেল ৫জুলাই করোনা সনাক্ত হয়ে ভর্তি হন এখানে। সেদিন থেকে চিকিৎসা চলছিলো তার। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।