• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় সড়ক দূর্ঘটনায় সাংবাদিকের ছোট ভাইয়ের মুত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলামের ছোট ভাই গুরুতর আহত আকরাম ইসলাম (২৭) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে।নিহত আকরাম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ইউনূস আলীর দ্বিতীয় ছেলে।

জানা যায়, গত ৬ জুলাই বিকেলে উপজেলার খানসামা থেকে পাকেরহাট রাস্তার সহজপুর নামক স্থানে দুটি বাইকের সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পায় নিহত আকরাম। ল পরে রক্তাক্ত অবস্থায় পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাঁকে আইসিইউতে এবং গত রবিবার লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু ৫ দিনেও তাঁরও জ্ঞান ফিরে নাই। অবশেষে ১০ জুলাই রাত ৯: ৪৫ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম বলেন, দাফন সম্পন্ন করা হয়েছে।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। ছোট ভাই, সন্তান এদের লাশ কাঁধে নেয়া জীবনে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। তাই হেলমেট পড়ে এবং সাবধান ও সচেতন ভাবে গাড়ি চালানো সবচেয়ে বেশী জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ