সিসি নিউজ ।। সৈয়দপুরে করোনা আক্রান্ত সৈয়দপুর মেডিকেল ষ্টোরের সত্বাধিকারী আশিক বদর মারা গেছেন। তার বাসা শহরের চাঁদনগরে।
মঙ্গলবার (১৩ জুলাই) ভোর ৫ টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মৃত্যুর সংখ্যা ১৬ জন এবং জেলায় ৪৩ জনে দাঁড়ালো।
উল্লেখ্য, শনিবার (১০ জুলাই) সৈয়দপুরের ৬১ জনের সংগৃহীত করোনার নমুনা পরীক্ষায় সৈয়দপুর মেডিকেল ষ্টোরের মালিক আশিক বদরসহ ২৯ জন পজেটিভ হয়।