• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৯ মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন মারা গেছেন। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ছয়, চাঁপাইনবাবগঞ্জের দুই, নাটোর, নওগাঁ ও পাবনার তিনজন করে এবং সিরাজগঞ্জ ও বগুড়ার একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও বগুড়ার একজন করে মোট আটজন করোনা পজিটিভ ছিলেন। নওগাঁর একজন রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় তিনি মারা গেছেন। অন্য ১০ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী। তাঁদের মধ্যে ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব পাঁচজন পুরুষ ও দুজন নারী ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২২৩ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি। আজ মঙ্গলবার সকালে ভর্তি ছিলেন ৫০৪ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন। মঙ্গলবার সকালে রাজশাহীর ২৮১, চাঁপাইনবাবগঞ্জের ২৮, নাটোরের ৬৮, নওগাঁর ৫০, পাবনার ৫৪, কুষ্টিয়ার ১৩, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের ২, মেহেরপুরের ১ ও বগুড়ার ১ জন করে রোগী ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ২৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর ১৯৮ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৬৫ জন।

রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর মিলে গত সোমবার জেলায় মোট ১ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৮ দশমিক ৯৬ শতাংশ। আর শুধু রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ