সিসি নিউজ ।। করোনা ভাইরাস মহামারীর কারণে সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতিতে ব্র্যাক সৈয়দপুর এরিয়ার উদ্যোগে ব্র্যাক সদস্যদের সাথে মোবাইলে যোগাযোগ, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সহ সংসার পরিচালনার জন্য হতদরিদ্র সদস্যদের মাঝে বিকাশের মাধ্যমে সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ব্র্যাক মাইক্রোফিন্যান্স (দাবী) কর্মসুচির ৫টি শাখার উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে ২৬২ জন ব্র্যাক সদস্যদের বিকাশের মাধ্যমে ৬ লাখ ৬৫ হাজার সঞ্চয়ের টাকা ফেরত দেয়া হয়েছে।
হতদরিদ্র এসব সদস্য কর্মহীন পরিস্থিতিতে তাদের সঞ্চিত টাকা হাতে পেয়ে সকলের মুখে হাসি ফুটেছে। ’
ব্র্যাক মাইক্রোফিন্যান্স’র (দাবী) এলাকা ব্যবস্থাপক সুবাস কুমার ঘোষ জানান, ব্র্যাক সবসময় সদস্যদের আপদে-বিপদে ছিল। বর্তমান পরিস্থিতিতেও ব্র্যাক তাদের পাশে থাকবে।