সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে সনু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের গোলাহাট কবরস্থান গেট সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। সনু গোলাহাট রেলওয়ে কলোনীর মৃত বড় বাবুর পুত্র।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, চিলাহাটিগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মাদকাসক্ত সনু নামের ওই যুবক। তিনি জানান, মরদেহের তিনটি টুকরো রেলপথেই পড়ে ছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে দুপুর আড়াই টার দিকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী নামক স্থানে অজ্ঞাত এক নারী ট্রেনে কাটা পড়ে মারা যায়।