• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোববার প্রকাশিত হচ্ছে দাওরায়ে হাদিস পরীক্ষার ফল

সিসি নিউজ ডেস্ক ।। ২০২১ সালের কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফল প্রকাশিত হবে আগামীকাল। শনিবার কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪৪২ হিজরি/২০২১ খ্রিষ্টাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত হবে।

এর আগে গত ১৬ জুন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার কার্যালয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ স্থায়ী কমিটির সভায় ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সরকারি কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়।

বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান বলেন, দাওরায়ে হাদিস পরীক্ষার ফল তৈরির সব প্রক্রিয়া চূড়ান্ত থাকলেও করোনার ঊর্ধ্বগতি ও সরকারী কঠোর বিধিনিষেধের কারণে এক সপ্তাহ পিছিয়ে আগামী‌ ১৮ জুলাই দাওরা হাদিসের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল থেকে সারাদেশের ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়। ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ