সিসি নিউজ ।। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌরএলাকার নিম্নআয়ের ৪ হাজার ৬২১ জন নারী-পুরুষের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা উপহার হিসেব চাল বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে আধুনিক পৌর কমিউনিটি সেন্টারে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পৌরসভার উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভার ১৫ টি ওয়ার্ডের মানুষের মাঝে ওই ত্রান বিতরণ করেন পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সাবিয়া বেগম,পৌরসভার সচিব সিদ্দিকুর রহমানসহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
করোনা পরিস্থিতিতে কোরবানি ঈদের আগে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে চাল পেয়ে খুশি বলে জানিয়েছে হতদরিদ্ররা।
এ সময় পৌরসভা মেয়র রাফিকা আকতার জাহান বলেন, ‘মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ততদিন বাংলাদেশের একটি মানুষও না খেয়ে থাকবে না।