• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু

সিসি নিউজ ।। নীলফামারীতে করোনায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন এবং সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে মধ্যে করোনা উপসর্গ নিয়ে অজ্ঞাত এক ব্যাক্তি মারা গেছে। পাশাপাশি নতুন করে জেলায় আরও ৬৪ জন করোনা আক্রান্ত হয়েছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মেজবাহুল ইসলাম চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ চার জন হলেন নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি গ্রামের মমতাহাজ উদ্দিন(৭০), জেলা শহরের উকিলপাড়ার আজির উদ্দিন (৫৬), জেলা শহরের মধ্য হাড়োয়া মহল্লার চন্দ্র কিশোর রায় (৭২) ও জলঢাকা উপজেলার গোলনা কালিগঞ্জ গ্রামের কচুরাম(৪০)।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ওমেদুল হাসান সম্রাট জানান, আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে করোনা ইউনিটে  মারা যায় আব্দুল করিম (৬৫) নামে এক রোগি। তিনি উপজেলার কামারপুকুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের দোলাপাড়ার মৃত ইউসুফ উদ্দিনের পুত্র। গত ১৮ জুলাই করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়। এ দিকে আজ সোমবার সকালে করোনা উপসর্গ নিয়ে অজ্ঞাত (৭৫) এক ব্যাক্তি মারা গেছে।

সংশ্লিষ্ঠ সুত্র মতে গত ২৪ ঘন্টায় ৩১০ নমুনায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৬৪ জন করোনা পজেটিভ হয়েছেন। এরমধ্যে নীলফামারী জেলা সদরে ২৫ জন,সৈয়দপুর উপজেলা ২১ জন ,জলঢাকা উপজেলায় ৯ জন, ডোমার উপজেলায় ২ জন,ডিমলা উপজেলায় ২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৫জন আক্রান্তের আনুপাতিক শতকরা হার ২০.৬৫ ভাগ। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৬৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬০৪। এরমধ্যে জেনারেল হাসপাতালে ৪১ জন,ডোমার হাসপাতালে ২ জন, সৈয়দপুর হাসপাতালে ১৫ জন, ডিমলা হাসপাতালে ১ জন নিজবাড়িতে চিকিৎসাধীন ৫২৭ জন ও রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয় ১৮ জনকে। করোনার শুরু থেকে এ পর্যন্ত এ জেলায় আক্রান্ত হন ২হাজার ৮৫৬ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২ হাজার ২০০ জন। সর্বমোট মৃত্যু বরন করেন ৫৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ