• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ফ্রি অক্সিজেন সেবা চালু করল ইকু গ্রুপ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ইকু গ্রুপের উদ্যোগ ‘সংযোগ’ নামে ফ্রি অক্সিজেন সেবা চালু হয়েছে। রোববার দুপুরে সৈয়দপুর ইকু হেরিটেজ হোটেলে একটি হলরুমে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেন ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন সংযোগ ফ্রি অক্সিজেন সেবা কমিটির চিকিৎসা উপদেস্টা সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আরমান হোসেন, উপদেষ্টা সাংবাদিক জসিম উদ্দিন, এম আর আলম ঝন্টু, আহবায়ক ইরফান আলম ইকু ও স্বেচ্ছাসেবী নওশাদ আনসারী, মো আলমগীর হোসেন, সামিউল আলম, খন্দকার আবিদা সুলতানা, এইচ এ ফেরদৌস ওমর ফারুক মঞ্জুর আলম প্রমূখ।

এ বিষয়ে সিদ্দিকুল আলম বলেন, এই অক্সিজেন সিলিন্ডারগুলো নিতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। আপাতত ১০টি সিলিন্ডার দিয়ে শুরু হয়েছে এ ফ্রি সার্ভিস। প্রয়োজনীয়তা বাড়লে ধীরে ধীরে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে। হ‌ট লাইনে কল করলেই স্বেচ্ছাসেবকরা বাড়িতে পৌঁছে দেবেন অক্সিজেন।

তিনি বলেন, সৈয়দপুরের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাব, যদি করোনা আক্রান্ত কিংবা শ্বাস কস্টের যে কোন রোগীর অক্সিজেন প্রয়োজন হয় তবে আমাদের অবগত করবেন। আমরা তাঁদের কাছে অক্সিজেন পৌঁছে দেব। ফ্রি সংযোগ সংগঠনের স্বেচ্ছাসেবকরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ