• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কর্ণিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৬টি গ্রামে মোট ৬০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কর্নিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে “ঈদ উপহার” বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯জুলাই) বিকেলে কর্নিয়া ফাউন্ডেশন এর সদস্যরা প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে শাড়ি, লুঙ্গি ও বাচ্চাদের জন্য পোশাক পৌঁছে দেয়। “ঈদ উপহার” বিতরণ কর্মসূচিতে অক্লান্ত পরিশ্রমে, মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশুদের জন্য পোশাক পৌঁছে দিতে কাজ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক কালিমুল্লা আল কাফী(ঢাবি),  সহ-পরিচালক নাজমু আরা সুবর্না(ঢাবি), সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ(রাবি), রংপুর বিশ্ববিদ্যালয় শাখা প্রতিনিধি শাহীন আলম, সদস্য মো : লাজিম ইসলাম ও মানস রায়সহ আরও অনেকে।

এসময় সংগঠনটির পরিচালক কালিমুল্লা আল কাফী বলেন, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিবারের ন্যায় এবারের ঈদেও আমরা কিছু সংখ্যক মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। যদিও আমাদের কিছু সীমাবদ্ধতা থাকায়, সবার কাছে   আমরা পৌঁছাতে পারিনি। তারপরও, আমরা আমাদের অবস্থান থেকে, সবসময়ই সমাজ ও দেশের কল্যানে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সমাজের প্রতিটি মানুষের উচিত দেশ ও জাতির কল্যানে নিজেকে নিয়োজিত রাখা। যার যতটুকু সামর্থ্য আছে, তাই থেকে সমাজের হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলেই আমরা একটি সোনার বাংলা গড়ে তুলতে পারবো। আমি যা পারব না, আমরা তা পারবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ