• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পূজা উদযাপন পরিষদের সভাপতি উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। সম্প্রতি দিনাজপুরের খানসামা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাসের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯জুলাই) সকালে উপজেলার ডাক বাংলোর সম্মুখ সড়কে উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রভাষক জীতেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সুকুমার রায়, ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌর হরি বর্মণ, দিনাজপুর জেলা শাখার সভাপতি চিত্ররঞ্জন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত কুমার রায়, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘ খানসামার সভাপতি জীতেন্দ্রনাথ রায় ও সাধারন সম্পাদক প্রভাষক তুষার চন্দ্র রায়সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩০ জুন উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী মহানামযজ্ঞ পরিচালনা সংঘের মিটিং শেষে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতিকারী কর্তৃক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাসের উপর প্রাণনাশী হামলা হয়। এ হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ