• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে উপজেলা শাখার আয়োজনে সংগ্রাম গৌরব ও ঐতির্য্যে নিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে দিনের সুচনা হয়। মরণব্যধি কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি হওয়ায় উপজেলার বিভিন্ন সড়কে পথচারীদের মাঝে মাক্স বিতরণ শেষ করে চত্তরে ফিরে এসে কেঁক কেটে স্বল্প পরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মজিনুর রহমান মজনু। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, সহ-সভাপতি মিজানুর রহমান সোহাগ, বানেশ্বর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম শুভ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার হরিণচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল রানা সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মিগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ