• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে করোনার টিকা গ্রহীতার জন্য চেয়ার ও তাবু বিতরণ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে  কোভিড-১৯ টিকা গ্রহীতাদের জন্য ২৫ টি চেয়ার ও তাবু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাশারের কাছে এসব হস্তান্তর করা হয়। হস্তান্তর করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সৈয়দপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ লায়ন নার্জিজ বানু।
উপাধ্যক্ষ লায়ন নার্জিজ বানু বলেন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অনেক সময়  ভিরের কারনে টিকা গ্রহণকারীদের দীর্ঘক্ষন রোদে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তাঁদের কস্টের কথা ভেবে জনৈক এক বিশিষ্ট সমাজসেবীর আর্থিক সহযোগিতায় চেয়ার এবং তাবু উপজেলা স্বাস্থ্যবিভাগ কতৃপক্ষের  কাছে তুলে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাশার বলেন, এতদিন টিকা গ্রহণকারীদের বসার জন্য স্থানীয় সাপ্তাহিক আলাপন সম্পাদক ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি লায়ন আমিনুল হক ভাড়ায় তাবু ও চেয়ারের বন্দোবস্ত করেছিলেন। এখন এসব পাওয়ায় আমাদের জন্য বিশেষ করে টিকাগ্রহণকারীদের জন্য সুবিধা হলো।
এ সময় উপস্থিত ছিলেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার রহমান,সদস্য গোলাম রোবায়েত মিন্টু, নিশান, আনন্দ রায় প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ