• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ঈদ পরবর্তী সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ঈদ পরবর্তী ২য় ধাপে করোনা মোকাবেলায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় কর্মহীন ও সুবিধাবঞ্চিত দুস্থ্য মানুষের মাঝে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিবিশনের মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জুলাই) চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সুজি, সাবন ও খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা হয়। ১৬ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান এবং মেজর আব্দুল আল ইমরান এ সময় উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত দুস্থ্য মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

লকডাউন চলাকালীন জেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর এই ত্রাণ সহায়তা কার্যক্রম কর্মহীন মানুষদের মাঝে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ