সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শামীম (৩৫) নামের তিন সন্তানের এক জনক হারপিক পানে আত্মহত্যা করছে। পারিবারিক কলহে এ পথ বেছে নেন তিনি। বুধবার শহরের গোলাহাট রেলওয়ে কলোনী এক নম্বর উর্দুভাষী ক্যাম্প সংলগ্ন এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শামীম একই এলাকার সরকারী প্রথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ওসমানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শামীম কাপড় সেলাইয়ের কাজ করত। তিনি স্ত্রী-সন্তানসহ যৌথ পরিবারে বাস করত। নানা কারণে শামীমের পরিবারে কলহ লেগে থাকত। ঘটনার দিন সকালে সবার অগোচরে তিনি বাড়িতে থাকা পুরো এক বোতল হারপিক পান করেন। পরে টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক)পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ছয়টার দিকে মারা যান তিনি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্তের পরই বলা যাবে।