জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ঘটনাটি পৌর সদরের আলেকের মোড় সাজিপাড়া গ্রামে ঘটে বলে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই গ্রামের আমজাদ শাহের ছেলে সবজি বিক্রেতা আলী আকবর (৪৪) নিজ ঘরে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মালেকা (৩৮) কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার পর নিজে বিষ পান করে।
পরে প্রতিবেশীরা জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে দরজা ভেঙে বাড়ির ভেতর ঢুকে স্ত্রী আয়েশা সিদ্দিকা’কে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খরব দেয়। পুলিশ এসে স্ত্রীর গলাকাটা মরদেহ ও স্বামী আলী আকবরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
নিহত আয়েশা সিদ্দিকা এক পুত্র এবং দুই কন্যা সন্তানের জননী। ছেলে মেয়েদের অনুপস্থিতিতে ঘটনাটি ঘটেছে বলেও জানায় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো ও রক্তাক্ত বড় ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আলী আকবরের বড় ভাই আব্দুর রহমান বলেন, ‘আমরা আলাদা বাড়িতে বসবাস করি। আমরা সবাই জানি তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারি তার বাড়িতে ছেলে মেয়ে কেউ নাই এবং সে তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজে বিষ পান করেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান গটনার সত্যতা নিািশ্চত করে জানান, গলাকাটা অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে মালেকার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে আলী আকবরকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে স্তানান্তর করা হয়।’
তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন।