• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাল রবিবার দুপুর ১২টা পর্যন্ত চলবে লঞ্চ

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামীকাল রবিবার দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।গার্মেন্টসসহ শিল্পকারখানা খুলে দেওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শনিবার রাত আটটার দিকে লঞ্চ চলাচলের অনুমতির বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র মিডিয়া কর্মকর্তা মিজানুর রহমান।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আজ রাত থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

করোনা মহামারির প্রকোপ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামীকাল রবিবার থেকে দেশের রপ্তানিমুখী সব শিল্প কল-কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।

তবে শিল্প কল-কারখানা খোলার সিদ্ধান্ত এলেও সবধরনের গণপরিবহন বন্ধই রয়েছে। এই অবস্থায় ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া কর্মীরা শনিবার নানা বিড়ম্বনার শিকার হয়ে অনেক কষ্টে কর্মস্থলের পথে রওয়ানা করে।

আট দিনের শিথিলতার পর গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে।

করোনাভাইরাসের প্রকোপ রোধে সরকারের জারি করা আগের কয়েকবারের বিধিনিষেধে গার্মেন্টসসহ শিল্পকারখানা খোলা থাকলেও এবারই প্রথম তা বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। তবে শুরু থেকেই মালিকরা গার্মেন্টসহ শিল্পকারখানা খোলা রাখার দাবি জানিয়ে আসছেন। যদিও সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছিলেন, ৫ আগস্ট পর্যন্ত কোনো শিল্পকারখানা খুলবে না।

তবে বৃহস্পতিবার মালিকরা মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে বিধিনিষেধের মধ্যেই শিল্পকারখানা খুলে দেওয়ার দাবি জানান। এর একদিনের মাথায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিল্পকারখানা খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ