• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মুরগির খাঁচায় মানুষ পরিবহন!

সিসি নিউজ ডেস্ক ।। কঠোর বিধিনিষেধের মধ্যেই রবিবার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী শিল্প কাল-কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শনিবার (৩১ জুলাই) ভোর থেকেই ঢাকায় ফিরছেন শ্রমিকরা। যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের চাকরি বাঁচাতে রাজধানী ফিরছেন তারা।

এদিন বগুড়ায় দেখা গেছে মুরগি পরিবহনের খাঁচায় (পিকআপ) করেই ঢাকায় আসছেন একদল শ্রমিক। এতে নারী-শিশুসহ বয়োবৃদ্ধদেরও দেখা গেছে।

এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। পহেলা আগস্ট থেকে গার্মেন্টস খোলার খবরে ঢাকা ছুটছেন তারা। কিন্তু লকডাউনে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের লঞ্চ, বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। বাধ্য হয়ে ট্রাকে, পিকআপে, নসিমন, করিমন, মোটরসাইকেল, থ্রি হুইলার এমনকি ভ্যানেও তারা রাজধানীর দিকে ছুটছেন কর্মজীবী মানুষ।

শ্রমিকদের অভিযোগ, মিল কারখানা খুললেও এখন কীভাবে কর্মস্থলে যাবেন তারা। ১৫ দিন কারখানা বন্ধের কথা শুনে লাখ লাখ শ্রমিক ঈদ উদযাপন করতে বিভিন্ন জেলায় এসেছেন।

এখন দুর্ভোগ মাথায় নিয়ে তাদের কারখানায় যেতে হচ্ছে বলে কান্নায় ভেঙে পড়েন অনেক শ্রমিক। কাজে যোগ না দিলে চাকরি থাকবে না বলে কারখানা থেকে জানানো হয়েছে তাদের।

১৫ দিনের লকডাউনের ঘোষণা দিয়ে সব পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ সুযোগে শ্রমিকরা বাড়িতে চলে আসেন। কিন্তু হঠাৎ শুক্রবার ঘোষণা আসে, রবিবার থেকে কারখানা খোলা। শ্রমিকদের ঢাকায় যাওয়ার পরিবহনের ব্যবস্থা না করে এ ধরনের সিদ্ধান্ত দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টদের। উৎস: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ