• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অসম বিয়ে

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে বিকি হোসেন (২০) নামে এক যুবকের সঙ্গে আফসানা (৪৫) নামের এক বিধবা নারীর বিয়ের অভিযোগ উঠেছে। ওই নারী সম্পর্কে যুবকের প্রতিবেশি খালা। গত রোববার রাতে শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিকি হোসেন রসুলপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ওয়াসিম আলীর ছেলে। আফছানা একই এলাকার ভ্যানচালক মৃত আজাদের স্ত্রী।

প্রতিবেশী সূত্রে জানা যায়, দু’বছর আগে আফছানার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর আফসানা এক ছেলে ও মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়েছেন। তাঁর ছেলের বয়স ১৬ বছর। এরই মধ্যে প্রায় ৪ মাস ধরে ছেলের বয়সী বিকি হোসেনের সঙ্গে বিধবা আফসানার পরকিয়া প্রেম চলছিল।

ঘটনার রাতে বিকি হোসেন ওই বিধবা নারীর ঘরে যায়। বিষয়টি টের পেয়ে আফছানার ভাসুর ঘরে তালা দিয়ে প্রতিবেশিদের খবর দেন। প্রতিবেশীরা এসে আফছানা ও বিকিকে ঘরের তালা খুলে বের করে মারপিট করেন। পরে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিরের উপস্থিতিতে নিকাহ রেজিস্টারকে ডেকে তাঁদের বিয়ে দেওয়া হয়।

এ অসম বিয়ের ব্যাপারে সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী তাঁদের আটক করে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তেই তাঁদের বিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ