• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় নববধূর মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। রাজশাহীর তানোরে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে সাহানাজ (২১) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তানোর পৌরশহরের আস্তুল মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাহানাজ তানোর পৌরশহরের ধানতৈড় গ্রামের আকাশ আলীর স্ত্রী। মাত্র তিন মাস আগে তাঁদের বিয়ে হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সন্ধ্যার পর পাশের মোহনপুর উপজেলার মহোব্বতপুর গ্রাম থেকে নববিবাহিতা স্ত্রী সাহানাজকে মোটরসাইকেলে নিয়ে তানোর পৌরশহরের ধানতৈড়ে আসছিলেন আকাশ। পথে তানোর হলমোড় পার হয়ে আস্তুল মোড়ের কাছে এলে বিপরীত দিক থেকে হালিমা পরিবহন নামে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাহানাজ মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে যান। ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চালকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন ওসি রাকিবুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ