• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে ছাত্রছাত্রীকে আটকে লাখ টাকা দাবি, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

সিসি নিউজ ডেস্ক ।। দিনাজপুরের বীরগঞ্জে দুই ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি করায় ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়।

জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার কল্যাণী গ্রামের দারিয়াপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির দুই ছাত্রছাত্রী মোটরসাইকেল নিয়ে ভোগডোমা শালবন জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এ সময় রাজিবপুর গ্রামের সেকেন্দারের ছেলে রাকিব হাসান, পশ্চিম ভোগডোমা গ্রামের হেলালের ছেলে রাকিউল, নিজপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে রাসেলসহ মোট ৫ জন তাঁদের আটকে রেখে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। একই সাথে তাঁদের পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য কানচু মেম্বারের বাড়িতে নিয়ে আটক রাখে। পরে ওই দুই ছাত্রছাত্রীকে ছাড়ার জন্য ১ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় পুলিশ কানচু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রছাত্রী, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে। পরে ওই ছাত্রের দুলাভাই বাদী হয়ে আজ বীরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলা নম্বর- ০৩।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন ঘটনা ও মামলার কথা নিশ্চিত করে বলেন, মামলার ভিত্তিতে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ