• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মিষ্টি কুমড়ার ভেতরে অস্ত্র বেচাকেনা

সিসি নিউজ ডেস্ক ।। চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতর অস্ত্র বেচাকেনার সময় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মিলন আলী (৩২)। তিনি গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের সলটেস আলীর ছেলে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্প হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের একটি দল নাচোল-রাজবাড়ী সড়কের ঝিকড়া কাঁটাকুড়ি খাঁড়ির ওপর অভিযান চালায়। অভিযানে অস্ত্রসহ মিলন আলীকে গ্রেপ্তার করা হয়। অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতরে অস্ত্র বেচাকেনা চলছিল। মিষ্টি কুমড়ার ভেতর থেকে জব্দ করা হয় দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি।

এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, অস্ত্র ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার ধরন বদলাচ্ছে। এরই ধারাবাহিকতায় মিষ্টি কুমড়ার ভেতর অস্ত্র রেখে তাঁরা ব্যবসা চালিয়ে আসছিল। তিনি আরও জানান, গ্রেপ্তার মিলন আলীকে আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ