• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী ডিসি অফিস ভবনে ‘বঙ্গমাতা ছাদ বাগান’

সিসি নিউজ ।। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা প্রশাসক ভবনের ছাদে বঙ্গমাতার নামে ছাদ বাগান উদ্বোধন করা হয়। রোববার দুপুরে গণভবন থেকে সারাদেশে একযোগে বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে এই বাগানের উদ্বোধন করা হয়েছে।

এতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান, নীলফামারী চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক, চেম্বারের সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, বঙ্গমাতা দুঃস্থ এতিমদের ভালবাসতেন। তাদের খাওয়াতে পছন্দ করতেন। এই ছাদ বাগানের যে ফল হবে, এগুলো নীলফামারীর দরিদ্র দুঃস্থ এতিমদের দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ