• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বঙ্গমাতার জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন পেল ৪২ নারী

নীলফামারী প্রতিনিধি ।। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪২ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেছে, নীলফামারী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর। রবিবার (৮ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয় ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
পরে বঙ্গমাতার নামে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদ বাগানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গমাতা দুঃস্থ এতিমদের ভালোবাসতেন, তাদের খাওয়াতেন। ছাদ বাগানের যে ফল হবে এগুলো নীলফামারীর দরিদ্র দুঃস্থ এতিমদের মাঝে বিতরণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ