• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

সিসি নিউজ ডেস্ক ।। করোনা সংক্রমণ বাড়ার কারণে বন্ধ ছিল যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল। আজ রোববার চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এ অবস্থায় আগামী ১১ আগস্ট বুধবার থেকে যাত্রীবাহী আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল আবার শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বলেন, ‘সারা দেশে ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া লোকাল ও কমিউটার যাত্রীবাহী ট্রেন চলবে। প্রতিটি ট্রেনে শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেলসেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে অনলাইনে ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।’

রেলওয়ে সূত্রে জানা গেছে, আন্তনগর ট্রেনে দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া হবে না। যাত্রার পাঁচ দিন আগেই ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার অথবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদুল আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে লকডাউন শিথিল করে ১৫ থেকে ২২ জুলাই ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে করোনার বিধিনিষেধের কারণে গত ২৩ জুলাই থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন চলাচল। তবে বিধিনিষেধের মধ্যেও পণ্যবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ