• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাঁচ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

সিসি নিউজ ডেস্ক ।। মার্কিন সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে দ্রুত গতিতে এগোচ্ছে তালেবান। সীমান্তের বেশিরভাগ এলাকাসহ এরই মধ্যে দেশটির বিশাল অংশের দখল নিয়েছে তালেবান। গত একদিনে দেশটির তিন প্রাদেশিক রাজধানীও দখল করে নিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। এ নিয়ে তিন দিনে পাঁচ প্রাদেশিক রাজধানীর দখল নিল তারা।

আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, রবিবার তালেবান যোদ্ধারা কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল এবং তাখার প্রদেশের রাজধানী তালোকান দখলে নেয়। এর আগে শনিবার জাওজান প্রদেশের রাজধানী সেবারঘান ও শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহরের পতন হয় তালেবানদের হাতে।

এর মধ্যে কুন্দুজ শহর খুবই গুরুত্বপূর্ণ। এ বছরের মধ্যে কুন্দুজ শহর দখল তালেবানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন। আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য অংশের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে কুন্দুজ শহরের।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানরা দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের গ্রামীণ জনপদের বিশাল অংশ দখলের পর তালেবান যোদ্ধারা এখন প্রধান প্রধান শহরগুলো টার্গেট করছে।

আফগান সরকার বলছে, দখল পুনুরুদ্ধারে নিরাপত্তা বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন বাহিনীর সঙ্গে সরকারি বাহিনী মিলে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এতে তালেবানের ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। যদিও এ বিষয়ে তালেবান কোনো মন্তব্য করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ