• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলাহাটি দিয়ে এলো ১৭০২ মেট্রিক টন ভারতের কালো পাথর

সিসি নিউজ।। নীলফামারী চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে ভারত থেকে ৩০টি ওয়াগনে আমদানী করা হয়েছে কালো পাথর (ব্লাকস্টন)। মঙ্গলবার বিকেলে ভারতের হলদিবাড়ি হয়ে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায় ১৭০২ মেট্রিক টন কালো পাথরের ওয়াগনগুলি। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়।

চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এর আগে ১ আগস্ট বিকেলে এই রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন এবং ৫ আগষ্ট ১৯ ওয়াগনে এক হাজার ১২২ মেট্রিক সাদা নুরী পাথর এসেছিল। দুই দফায় ওই পাথরগুলো আমদানী করেছিল দিনাজপুর হিলির খান এণ্ড সন্স। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়।

তিনি বলেন, আজ মঙ্গলবার তৃতীয় দফায় ভারত থেকে আসা এই পাথরগুলো আমদানী করেছেন রাজশাহীর সিএন্ডএফ এজেন্ট শুভ এন্টার প্রাইজ। শুভ এন্টার প্রাইজের এসব পাথরের ওয়াগন দেশীয় ইঞ্জিনে নীলফামারীর সৈয়দপুরে নিয়ে খালাস করা হবে।

চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর ছিল। ৫৬ বছর পুনরায় রেললাইন স্থাপনের মাধ্যমে রুটটি চালু হওয়ার পর আমদানীকারকগন এই পথ দিয়ে পণ্য আমদানি করছেন। কারন এই পথে ভারত থেকে পাথর, গম, চাল ও ভুট্টা আমদানীতে সময় ও পরিবহন ব্যয় সাশ্রয়অ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ