• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) ।। দিনাজপুরের খানসামায় রাস্তা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ এই রাস্তাটিতে পিচ ঢালাইয়ের ৭ দিনের মাথায় তা উঠে গেছে।ক্ষোভ প্রকাশ করে রাস্তা সংস্কারের দাবি জানান এলাকাবাসী ।

জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়ার মোড় হতে মাঝাপাড়ার যাওয়ার ৫১৫ মিটার রাস্তা পাকাকরণে ৪২ লাখ টাকা ব্যয়ে এই রাস্তার কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে ঠিকাদার হিসেবে কাজ করছেন আক্কাস আলী।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, পাকা রাস্তা নির্মাণে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন একাধিকবার ঐ ঠিকাদারকে জানালেও তিনি তাদের অভিযোগ গুলোকে গুরুত্ব না দিয়ে বর্ষার মধ্যে তাড়াহুড়ো করে কাজ শেষ করেন। কিন্তু কাজ শেষ হওয়ার ৬/৭ দিন পর হতেই ঐ রাস্তার পিচে হাত দিলেই তা উঠে যাচ্ছে। এছাড়াও রাস্তা দিয়ে হালকা যানবাহেেনর চাপেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। আবার সেই রাস্তায় ঠিক মত রোলার ব্যবহার না করায় রাস্তাটি বেশ কয়েকটি জায়গায় উঁচু-নিচু হয়েছে।

ঐ এলাকার ধনেশ্বর রায় জানান, পিচ ঢালাইয়ের সময় সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকাদারকে বারবার বলা সত্বেও কোন সাড়া দেয়নি। ফলে এখন পিচ উঠে যাচ্ছে।

এ ব্যাপারে ঠিকাদার আক্কাস আলীর মুঠোফোনে রাস্তায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যস্ত আছি। পরে সাক্ষাৎ এ কথা হবে।

দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার বাগচি বলেন, রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।

রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পিচ উঠে যাওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, বর্ষাকালে রাস্তার পিচের কাজ করার বিষেেয় নিষেধ করা সত্বেও ঠিকাদার জোরপূর্বক তা করেন। পুনরায় রাস্তা সংস্কার না করা পর্যন্ত কাজের বিল প্রদান করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ