• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ আত্মহত্যা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে গলায় ফাঁস লাগিয়ে আমেনা বেগম (৫৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ শুক্রবার ভোর রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর কুঠিপাড়ায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকার বাসিন্দা সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী মো. জাহের আলীর স্ত্রী আমেনা বেগম। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ রাতের খাবার শেষে বাড়ির নিজ ঘরে ঘুমাতে যান। আজ শুক্রবার অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত তার রকম কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে অনেক চেষ্টার পর ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খানের উপস্থিতিতে উপ-পরিদর্শক (এসআই) আহমেদ উল্ল্যাহ হক প্রধান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে গৃহবধূ আমেনা বেগমের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পারিরাবিক কলহের কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
এদিকে, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোআর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অপরদিকে, গৃহবধূ আমেনা বেগমের আত্মহত্যা করায় তার স্বামী সৈযদপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী জাহের আলী মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাকে অসুস্থ্য অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ