সিসি নিউজ ।। নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুস সাত্তার(৭৮) আর নেই।
শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহে…রাজেউন)। করোনা পজিটিভ ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল সাড়ে নয়টায় গ্রামের বাড়ি চওড়া ইউনিয়নের দক্ষিণ চওড়ায় তাকে দাফন করা হবে।
আব্দুস সাত্তারের ভাগ্নে ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন জানান, ২০দিন আগে করোনা পজিটিভ হন তিনি। এরপর থেকে তার চিকিৎসা চলছিলো ঢাকার বেসরকারী একটি হাসপাতালে।
চিকিৎসা চলাকালে গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে তাকে লাইফ সার্পোটে রাখা হয়। শুক্রবার সকালে মারা যান তিনি।
চাকুরীজীবনে পুলিশ সুপার পদমর্যাদায় দায়িত্ব পালন শেষে অবসরগ্রহণ করেন তিনি।