• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি দেশত্যাগ করেছেন’

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় শোক দিবস ঘিরে কোন আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে সব ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার (১৪ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ১৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জঙ্গিরা ছোট খাট কিছু একটা করে আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে পারে। তবে আমরা তাঁদের কোনোভাবেই সফল হতে দেব না। আশপাশের এক–দুই কিলোমিটারের মধ্যেও আমাদের কড়া নজরদারি থাকবে।

দেশে বর্তমান জঙ্গি পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, সবশেষ নব্য জেএমবির শীর্ষ এক সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। সে বোমা বানাতে পারদর্শী। জঙ্গিদের অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিত। সাম্প্রতিক কিছু ঘটনায় ওই জঙ্গি সরাসরি জড়িত ছিল। নারায়ণগঞ্জের সাইনবোর্ডে যে বোমাটি উদ্ধার হয়েছিল সেটিও তাঁর বানানো।

চলমান আফগানিস্তান পরিস্থিতিতে দেশের কিছু উগ্রবাদী উসকানি পাচ্ছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি সেখানে যাওয়ার জন্য দেশত্যাগ করেছেন। ভারত কিংবা অন্য পথে তাঁরা তথাকথিত হিজরত করছে। কয়েকজন গ্রেপ্তারও হয়েছে প্রতিবেশী দেশে। সে ব্যাপারেও পুলিশ সজাগ আছে।

জঙ্গিদের নজরদারির জন্য অনলাইনে তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপি প্রধান। বলেন এখন সারা পৃথিবীর অনলাইন জগতে বন্দী। জঙ্গিরাও তাঁদের সদস্য সংগ্রহ করার চেষ্টা করছে নানাভাবে। সাইবার মাধ্যমে বেশি সক্রিয় তাঁরা।

তিনি বলেন, শুধু পুলিশই না। বিভিন্ন সংস্থা সাইবার জগতে জঙ্গিদের নজরদারি করার চেষ্টায় আছে। সন্দেহভাজন কিছু পেলেই আমরা কাজ শুরু করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ