• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও পাবে ইউনিক আইডি

সিসি নিউজ ডেস্ক ।। দেশের কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডি) দেবে সরকার। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউআইডি প্রস্তুত করতে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে এই তথ্য চাওয়া হয়।

উপ-প্রকল্প পরিচালক ড. সৈয়দ শামসুদ দোহা’র গত ১০ আগস্ট স্বাক্ষরিত আদেশে জানানো হয়- কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের ইউনিক আইডি দেওয়া হবে। ইউনিক আইডি প্রস্তুতের জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপজেলা/থানাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা প্রয়োজন।

কওমি, নুরানী, দীনিয়া, হাফেজিয়া, ফোরকানিয়া এবং ইবতেদায়ি মাদ্রাসার উপজেলাভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা সংযুক্ত নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে। নির্ধারিত ছকে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, প্রতিষ্ঠানের সংখ্যা, মোট শিক্ষার্থী কত- তা উল্লেখ করতে হবে।

শিক্ষার্থীর সংখ্যাসহ নির্ধারিত ছকে তথ্য পাঠাতে সব আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ