• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এরশাদের প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে মামলা

সিসি নিউজ ডেস্ক ।। প্রয়াত রাষ্ট্রপতি এইচএম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট নিয়ে এবার মামলা হয়েছে। বিবাদী করা হয়েছে তাঁর সাবেক স্ত্রী বিদিশা ও ছেলে এরিকসহ পাঁচজনকে।

আজ সোমবার ঢাকার প্রথম যুগ্ম ভারপ্রাপ্ত বিচারক কাজী মুশফিক মাহবুব রবিনের আদালতে মামলাটি করেন সাবেক এমপি এইচএম গোলাম রেজা ও তাঁর স্ত্রী জিন্নাতুল নাহার শিমু।

আদালত মামলার গ্রহণযোগ্যতা শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

মামলার বিবাদীরা হলেন, বিদিশা সিদ্দিক, শাহাতা জারাব এরশাদ, এরিক ওয়েন হুইসন, আরমান এরশাদ ও মো. এরিক এরশাদ।

এছাড়া মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্ত আইজিপি (এসবি), ডিএমপির পুলিশ কমিশনার, উপ–পুলিশ কমিশনার, পুলিশ সুপার (ইমিগ্রেশন), গুলশান থানার ওসিকেও বিবাদী করা হয়েছে।

মামলার আর্জিতে বলা হয়েছে, এরিক বিদিশার গর্ভজাত নয়। এ ছাড়া বারিধারায় অবস্থিত হুসেইন মুহম্মদ এরশাদের উল্লিখিত ফ্ল্যাটটি বিদিশা ও এরিক অবৈধভাবে দখলে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ