• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাবুলে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

সিসি নিউজ ডেস্ক ।। কাবুলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জার্মানির বিশেষ ফ্লাইটে উজবেকিস্তান হয়ে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সমকালকে এ তথ্য জানিয়েছেন আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।

বুধবার বিকেলে তিনি জানান, এই দিন সকালেই কাবুল থেকে দু’জন বাংলাদেশি নাগরিক রেজাউল করিম এবং এম মিজানুর রহমান উজবেকিস্তান দূতাবাসে যোগাযোগ করে জানান, তারা একটি জার্মাল টেকনোলজি কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানি তাদের কাবুলে অবস্থানরত জার্মান কর্মীদের জার্মানিতে ফিরিয়ে নিতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটটি উজবেকিস্তান হয়ে যাবে। জার্মান কোম্পানির কর্মকর্তারা বাংলাদেশি দুই কর্মীকে জানিয়েছেন, তারা এই বিশেষ ফ্লাইটে উজবেকিস্তান পর্যন্ত যেতে পারেন।

রাষ্ট্রদূত জানান, সে অনুযায়ী তিনি উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং জরুরিভিত্তিতে দুই বাংলাদেশি নাগরিককে ট্রানজিট ভিসা দেওয়ার অনুরোধ জানান। পরে তিনি রাষ্ট্রদূতের পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে দুই বাংলাদেশি নাগরিকের উজবেকিস্তানের ভিসার ব্যবস্থা করেছেন।

রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম আরও জানান, এর মধ্য দিয়ে কাবুলে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ঢাকায় ফিরিয়ে নিতে একটা পথ খুলে গেল। দূতাবাসের কাছে বুধবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২১ জন বাংলাদেশি নাগরিক কাবুলে অবস্থান করছেন। এই দুইজনের মতো অন্যরাও উজবেকিস্তান হয়ে ঢাকায় ফিরতে চাইলে দূতাবাস সে ব্যবস্থা করবেন বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ