• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আশুরা উদযাপনের চাল উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১

সিসি নিউজ ডেস্ক ।। আশুরা উদযাপন উপলক্ষে চাল তোলা নিয়ে সংঘর্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিতলা গ্রামে ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তিরাম কালিতলা গ্রামে আইয়ুব আলী নামে এক ব্যক্তি গ্রামে আশুরা উদযাপন উপলক্ষে চাল সংগ্রহের জন্য যায়। সেখানে একই গ্রামের মৃত নছিম পন্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহিদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সঙ্গে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে আইয়ুব আলীর দুই ছেলে সুমন ও শাহিন লাঠিসোঁটা নিয়ে এসে ইউনুস আলীকে পেটাতে থাকে।

এ সময় ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাঁকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে বাবলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাঁর মুত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত সুমন ও শাহিন আটক করে।

পুলিশ নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ