• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে পৌর আ.লীগের আলোচন সভা ও দোয়া মাহফিল

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ২১ আগস্ট গেনেড হামলা দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে শনিবার (২১ আগষ্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নীলফামারী পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, নীলফামারী-সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা খানম প্রমুখ।
বক্তারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা ও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের রায় কার্যকর করার দাবি জানান।
পরে সেখানে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ