• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান

সিসি নিউজ ।। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ আগস্ট)  সন্ধ্যায় সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কস্থ চায়না প্লাজায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শহরের শেরে বাংলা সড়কের মেসার্স আলাউদ্দিন জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো. আলাউদ্দিন  কমিটির নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য গ্রহন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি  শহরের শেরে বাংলা সড়কের মৌ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মো. হানিফ, সহ-সভাপতি মিলন জুয়েলার্সের  মো. আনারুল হক, সাধারণ  সম্পাদক উর্মি জুয়েলার্সের মো. ওবায়দুল ইসলাম, সহ- সাধারণ সম্পাদক হিমু জুয়েলার্সের মো. হাসান আলী সরকার, কোষাধ্যক্ষ বাদশা জুয়েলারী স্টোরের মো. শাহাদাৎ হোসেন বাদশা ও মৌসুমী জুয়েলার্সের মো. মাহাবুল ইসলাম প্রমূখ।

শপথ গ্রহন অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন গত ২০ জুন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ