• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে বেসরকারি একটি সংগঠনের নাম থেকে ‘কমিশন’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার (২২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি অ্যাডভোকেট বাকির উদ্দিন ভূঁইয়া। অপরদিকে ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ।

এর আগে গত ২১ জুন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ মানবাধিকার কমিশন নামে কথিত একটি সংগঠনের নাম থেকে কমিশন শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হানিফের জনস্বার্থে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
‘কমিশন’ শব্দটি রাষ্ট্রীয় মানবাধিকার সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন (ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এনএইচআরসি) এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালত এ নিষেধাজ্ঞা দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওই সংগঠনটি আপিল বিভাগে আবেদন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ