সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল আলম স্বপন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল প্রমূখ।