• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবককে উদ্ধার করতে নেমে ডুবুরির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ গিয়ে নদীতে ডুবে ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে পানিতে অসুস্থ হয়ে মারা যান তিনি।

নিহত ডুবুরির নাম আব্দুল মতিন (৪২)। তিনি রংপুর ফায়ার সার্ভিসে ডুবুরি হিসেবে কর্মরত ছিলেন।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল ২৭ আগস্ট শুক্রবার সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির হতে শ্রী শ্রী কান্তজিউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাটীর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ওই দিন দুপুরে কাহারোল উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে দর্শন করতে নেমে কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা বুধু নদীর পানিতে তলিয়ে যায়। সারা দিন খোঁজাখুঁজি করে তাঁকে না পাওয়ায় শনিবার ভোর সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে নশিপুর এলাকায় উদ্ধার কাজ শুরু করে। এ সময় নদীতে ডুব দিলে ডুবুরি আব্দুল মতিন অসুস্থ হয়ে পড়েন। পরে তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুর্তজা রহমান পরীক্ষা নিরীক্ষা করে ডুবুরি আব্দুল মতিনকে মৃত ঘোষণা করেন।

ডা. মুর্তজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মঞ্জিল হক বলেন, গত শুক্রবার সন্ধ্যায় কাহারোলে একজন লোক পানিতে ডুবে গেলে তাঁকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিস থেকে শনিবার ভোরবেলা ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে। এ সময় নিহত আব্দুল মতিন পানির নিচ থেকে ইমার্জেন্সি সংকেত দিলে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী জানান, নিহতের মরদেহ রংপুরে পৌঁছার পর বাদ আসর রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ