• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে সাংবাদিক ঐক্য পরিষদ গঠন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। অপসাংবাদিকতা প্রতিরোধে নীলফামারীর ডোমার উপজেলায় সকল সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ঐক্য পরিষদ গঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রশিকা হলরুমে ডোমার প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলীর সভাপতিত্বে ওই কমিটি গঠিত হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো আহবায়ক, বাংলাদেশের রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি রতন কুমার রায় যুগ্ন-আহবায়ক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ময়নুল হক ও নয়ানিগন্ত পত্রিকার প্রতিনিধি তোজাম্মেল হোসেন মঞ্জু যুগ্ন-আহবায়ক এবং ডোমার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ডোমার সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
সভায় বক্তরা জানান, বর্তমানে অনিবন্ধিত অনলাইনের নামধারী কিছু অপসাংবাদিকদের দৌড়াত্ত্ব বেড়ে গেছে। তারা বিভিন্ন স্থানে চাঁদাবাড়ি ও হুমকী-ধামকী দিয়ে সাংবাদিকতা পেশাকে কুলষিত করছে। অপসাংবাদিকরা প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যমের সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। ওইসব অপসাংবাদিকদের রুখতে ডোমার সাংবাদিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ